শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

দেশজুড়ে নদী, নালা ও খাল খনন এবং পুনঃখনন কর্মসূচি আগামী ১৬ মার্চ শুরু হচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। একই দিনে বিভিন্ন জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কর্মসূচি কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো ও বন্যা, খরা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ