দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে নেত্রকোনায় বিপুল ডিজেল জব্দ এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। সোমবার এসব অভিযান পরিচালিত হয়।
নেত্রকোনার হাটখলা বাজারে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানায় প্রশাসন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় তিনটি পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও কাগজপত্রের অনিয়মের অভিযোগে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান চলবে।













