মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অতীতকে স্মরণ রাখা জরুরি হলেও তা নিয়ে অতিরিক্ত বিতর্ক ভবিষ্যৎ অগ্রগতিতে বাধা হতে পারে। বক্তব্যের শুরুতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের নেতাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং তাদের অবদান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উন্নয়ন নিশ্চিত করাই লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।














