বুধবার , ১৩ মে ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৩, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ

নরসিংদী থেকে ঢাকা যাওয়ার কথা বলে বের হওয়ার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার নতুন থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, ১০ মে সকালে একটি ফোনকল পাওয়ার পর তিনি বাসা থেকে বের হন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি কলেজ সড়কের পাশে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াছিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

সর্বশেষ - সর্বশেষ