বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে স্মরণে সোনাইমুড়ীতে শ্রদ্ধা ও শোক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫৪তম শাহাদাতবার্ষিকী স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রুহুল আমিন গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তার বীরত্ব, জন্মস্থান এবং মুক্তিযুদ্ধে অবদানের কথা তুলে ধরেন কর্মকর্তারা ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে তার ছেলে ও নাতনীসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৩৪ সালে সোনাইমুড়ীতে জন্ম নেওয়া রুহুল আমিন ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রূপসা নদীর তীরে সম্মুখযুদ্ধে শহীদ হন। পলাশ রণতরির প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন।

সর্বশেষ - সর্বশেষ