অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি ঘোষণা করবেন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’। সরকারি সূত্রে জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে। আদেশে বড় দুই দল বিএনপি ও জামায়াতের উদ্বেগ বিবেচনায় রেখে ভারসাম্য আনার চেষ্টা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে রাষ্ট্র সংস্কারের নীলনকশা ‘জুলাই সনদ’-এর আনুষ্ঠানিক বাস্তবায়ন।













