বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা মালয়েশিয়ায় চলবে।
গত ১১ মার্চ অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতায় সবার দোয়া চাওয়া হয়েছে।












