শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাতভর সড়কে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা, ফাটলধরা হল নিয়ে চরম আতঙ্ক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

ঢাকা পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসে পরপর ভূমিকম্পে বড় ফাটল দেখা দিলে শিক্ষার্থীরা শনিবার রাতেই হল ছাড়েন।

ঝুঁকিপূর্ণ ভবনটি জুনে সংস্কারের প্রস্তাব পেলেও বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘদিনের আতঙ্ক আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা বিছানা–বালিশ নিয়ে সড়কে অবস্থান নেন এবং নিরাপদ আবাসনের নিশ্চয়তা অথবা নতুন হল নির্মাণের ঘোষণার আগ পর্যন্ত ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

তাদের অভিযোগ, ৭০–৮০ বছরের পুরনো হলটিতে আগের ফাটলগুলো শনিবারের কম্পনে বিস্তৃত হয়, ফলে সেখানে থাকা আর নিরাপদ নয় বলেই মনে করেন তারা।

সর্বশেষ - সর্বশেষ