রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আলীকদমের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে সেনা জোনের উদ্যোগে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম সেনা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়ায় মোট ১০০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো সন্দেহজনক সন্ত্রাসী তৎপরতার তথ্য সেনাবাহিনীকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো এবং যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষাসুবিধার কথা উল্লেখ করেন এবং জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মূরং যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

 

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ

করিমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ–আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

জাতির সত্যিকারের মুক্তির দিন ৭ ই নভেম্ভরঃ রেজওয়ানুল হক শোভন

ভূমিকম্পে ভরসা দেবে শক্ত ভিত্তি—নিরাপদ ভবন বানাতে যে নিয়ম জরুরি

২৯৯ আসনে ভোট গণনা চলছে, প্রাথমিক ফলে কয়েকটিতে এগিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থী

টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর পদক্ষেপের ঘোষণা

যেকোনো সময়ে ঢাকায় বড় ভূমিকম্পের শঙ্কা

ভোট জালিয়াতির ষড়যন্ত্রে তৎপর গুপ্তচক্র

ত্রয়োদশ নির্বাচনে ২১২ আসন নিয়ে বিএনপির জয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের আভাস