সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

দুর্নীতি থেকে দেশ বের করার অভিজ্ঞতা বিএনপির আছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

ঢাকার বাসাবোতে নির্বাচনি পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে দেশে যে দুর্নীতি দেখা গেছে, তা থেকে দেশকে বের করতে বিএনপিরই অভিজ্ঞতা রয়েছে। সোমবার বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের পক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। বিএনপি সরকারের সাহসী সিদ্ধান্তের কারণেই তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় এবং নারীরা নিরাপদে চলাচল করতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারী শিক্ষায় বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত