বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

২৯৯ আসনে ভোট গণনা চলছে, প্রাথমিক ফলে কয়েকটিতে এগিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে দেশের ২৯৯টি আসনে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট দিয়েছেন। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট হয়নি। বিভিন্ন আসনে বেসরকারি ফলে এগিয়ে থাকার তথ্য পাওয়া যাচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন বলে প্রাথমিক ফলে দেখা গেছে।

তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে এসব ফলাফল পরিবর্তিত হতে পারে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ