নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব ১ এবং মো. উজ্জ্বল হোসেনকে প্রটোকল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপন জারি হয়েছে বলে জানানো হয়।
বুধবার থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করা হলো।














