শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি ঠেকাতে পুলিশি জিজ্ঞাসাবাদ: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি রোধে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, রাতে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করলে কিশোরদের কাছে পুলিশ কারণ জানতে চাইবে—কোথায় গেছে ও কেন গেছে। তিনি আরও বলেন, এতে সাংবিধানিক প্রশ্ন উঠলে পরে তা বিবেচনা করা হবে; তবে এই উদ্যোগ বাস্তবায়ন জরুরি।

দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও করতে দেবেন না। এ প্রতিশ্রুতির সঙ্গে যারা একমত নন, তাদের অন্যত্র বদলি নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ–আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

হরমুজ প্রণালিতে জাহাজে টোল আদায়ের উদ্যোগ, ফি ২০ লাখ ডলার পর্যন্ত বলে দাবি

আজ সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন

ভূখণ্ড ছাড়বেন না জেলেনস্কি, পাল্টা শান্তি-প্রস্তাব পাঠাচ্ছে কিয়েভ

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল হবে — হক পন্থি আলেমদের সমাবেশে সালাউদ্দিন আহমেদ

জামায়াতকে কঠোর সমালোচনা মির্জা আব্বাসের—ধর্ম বিকৃতকারীদের ধাপ্পায় মানুষ আর ভোলার নয়

জামায়াত ও আওয়ামী লীগ পরস্পরের অস্তিত্বনির্ভর শক্তি: মাহফুজ আলম

নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় এসপি বদলি নির্ধারণ