ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবার বগুড়া নয়, রাজধানীর কড়াইল বস্তি থেকে শুরু হবে। আগামী ১০ মার্চ সেখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন এ তথ্য জানান। আগে ওই দিন বগুড়ায় উদ্বোধনের কথা থাকলেও বগুড়া ৬ আসনের উপনির্বাচন সামনে থাকায় সফর স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনি বিধি লঙ্ঘনের প্রশ্ন এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচিত হন। পরে বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা হলে আগামী ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।














