বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, সাবেক সেনাসদস্য রিমান্ডে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ঘটনার এক দশক পর প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তি হাফিজুর রহমান, যিনি ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, বুধবার তাকে নিজ বাসা থেকে আটক করে কুমিল্লা আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন তনু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন আলোচিত এ মামলার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে এ গ্রেপ্তারকে দেখা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

৫ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্নের তাগিদ, চিঠি পেল ৩০ এজেন্সি

উত্তরায় সাততলা ভবনের আগুনে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে পাঁচ

নারীকে মূলধারায় না আনলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়: রাষ্ট্রপতি

ভারতে নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতেই অনড় বাংলাদেশ

তারেক রহমান ঘোষিত রূপরেখা জনগণের মুক্তির সনদ

মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই

ঈদ সামনে রেখে গাবতলী ও কল্যাণপুরে ঘরমুখো মানুষের ভিড়

১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অগ্রণী ব্যাংকের লকারে মিলল হাসিনার ৮৩২ ভরি সোনা

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করলেন ডা. জাহিদ