মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

জুলাই হত্যামামলা থেকে অব্যাহতি লাভ বাণিজ্য উপদেষ্টার

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ২৫, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

জুলাই আন্দোলনের সময় রামপুরায় সোহান শাহ হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নাম উঠে আসায় দুশ্চিন্তা বাড়লেও শেষ পর্যন্ত আদালত তদন্তে তাঁর সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে অব্যাহতি দিয়েছে।

মঙ্গলবার ঢাকার সিএমএম আদালত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানায়। র‍্যাব–৩ এর উপপরিদর্শক জানান, এজাহারের ‘শেখ বশির উদ্দিন ভূঁইয়া’ নামটি ভুল তথ্যের কারণে মিলে গিয়েছিল।

গত বছরের জুলাইয়ে রামপুরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহান শাহ। পরে পরিবারের অভিযোগে ৫৭ জনকে আসামি করা হয়। আদালতের রায়ে বশিরউদ্দীনের ওপর থেকে মামলার চাপ সরে গেল।

সর্বশেষ - সর্বশেষ