আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। এতে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা ও ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা বিবাদী। আইনজীবীরা জানান, রিটের শুনানি আগামী সপ্তাহে ডিভিশন বেঞ্চে হতে পারে।
রিটে বলা হয়, নির্বাচন কমিশনের ক্ষমতা নির্বাহী বিভাগে দেওয়া সংবিধানবিরোধী। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব নির্বাচন কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়েছে।













