বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রার্থনায় মগ্ন পুরো দেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন না এলেও চিকিৎসকেরা বলছেন, তিনি স্থিতিশীল আছেন।

গত ২৮ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। ফুসসুস ও হৃদযন্ত্রে সংক্রমণের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। ইতিমধ্যে দেশি-বিদেশী সমন্বিত মেডিক্যাল টিম তার অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, তিনি ধীরে ধীরে রেসপন্স করছেন, তবে স্বাস্থ্যের প্যারামিটার ওঠানামা করছে। তাই তার অবস্থা এখনও সংকটাপন্ন।

এছাড়া গতকাল (বুধবার) রিচার্ড বিল নেতৃত্বাধীন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চীনের ডা. চাই জিয়াংফাংয়ের  নেতৃত্বে মেডিকেল টিমটি এভারকেয়ার হাসপাতালে আসেন।জানা গেছে, এই মেডিকেল টিমটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন।

এদিকে দেশজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন আপমর জনতা। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিভিন্ন ধর্মের মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছেন। বিএনপি ও সাধারণ মানুষ গরু–ছাগল সদকা করছেন, রাতে তাহাজ্জুদে কায়েম থাকছেন, বিভিন্ন স্থানে চলেছে দোয়া মাহফিল।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন। তিনি তার পরিবারের সঙ্গে কথা বলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, আপোষহীন নেতৃত্বের জন্য বেগম খালেদা জিয়া জাতীয় আস্থা-আকাঙ্খা-গণতন্ত্র-মুক্তির প্রতীকে পরিণত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার দিকে পুরো জাতি তাকিয়ে আছে। তার সুস্থতা এখন জাতীয় আকাঙ্খা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলেনস্কির সামনে দুই পথ—অসাম্য চুক্তি মানা, নয়তো দীর্ঘ যুদ্ধ

দিল্লির দরজায় ঢাকার কড়া– দণ্ডিত হাসিনাকে ফেরানোর উদ্যোগ

ঢাকায় ফিরেই ৩০০ ফিটে বক্তব্য দিবেন তারেক রহমানঃ প্রস্তুত হচ্ছে মঞ্চ

ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পে ৬ কোটি টাকার অনিয়মের অভিযোগ

শিল্প ও সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

২৯৯ আসনে ভোট গণনা চলছে, প্রাথমিক ফলে কয়েকটিতে এগিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থী

সীমান্তে উত্তেজনার মাঝেই সংসদ ভাঙল থাইল্যান্ডে, জানুয়ারিতেই ভোটের আভাস

আওয়ামী লীগকে স্বতন্ত্র প্রার্থী ঠেকাতে ইসির প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান

ওয়ারিশ তথ্য আপলোডে জটিলতা, নতুন নির্দেশনা দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়