গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুত শুরু হতে পারে বলে জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, এখনও কয়েকটি মূল ইস্যু অমীমাংসিত রয়ে গেছে।
মার্কিন পরিকল্পনায় গাজা থেকে আরও সেনা প্রত্যাহার, অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। বিনিময়ে হামাসকে অস্ত্র ছাড়তে হবে।
জেরুজালেমে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু জানান, হামাসের শাসন শেষ না হলে স্থায়ী শান্তি অসম্ভব। দুই মাসের যুদ্ধবিরতির মধ্যেও উভয় পক্ষ প্রতিদিনই লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা।














