মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নির্বাচন কমিশন নিয়ে ইইউ প্রতিনিধিদের কাছে ক্ষোভ জানালেন জি এম কাদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইইউর ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা।

বৈঠক শেষে জি এম কাদের জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে তারা স্পষ্ট অসন্তোষ জানিয়েছেন। তার অভিযোগ, জাতীয় পার্টির মতো নিবন্ধিত ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে কোনো নির্বাচন–সংক্রান্ত আলোচনায় না ডেকে কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। এতে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড যে এখনো তৈরি হয়নি, তা আরও স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যেমন নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি, তেমনি তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয় বলে জাতীয় পার্টি মনে করে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ এখনো গড়ে ওঠেনি—এ মূল্যায়নও ইইউর সামনে তুলে ধরা হয়েছে।

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র জানায়, ইইউ প্রতিনিধিরা দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আসন্ন নির্বাচনী পরিবেশ সম্পর্কে আরও জানতে আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে সেতুবন্ধন গড়ার আহ্বান অর্থ উপদেষ্টার

কদমতলীতে কম্বলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

সংস্কারে গতি, তবে নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ দেখছেন পরিকল্পনা উপদেষ্টা

বিদেশি অপারেটর প্রসঙ্গে বন্দর–নিরাপত্তা প্রশ্ন তুললেন রিজভী

দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে: টিআইবি

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশে চলছে পশু কোরবানি

এটর্নি জেনারেলের দাবি—“এই বিচারে আমরা যা প্রমাণ করেছি, সেটা সন্দেহাতীত”

‘ডিটওয়াহ’ ঘূর্ণিঝড়ে উত্তাল বঙ্গোপসাগরঃ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

জন্মদিনে নেই উৎসব–দলীয় শৃঙ্খলায় কড়াকড়ি বিএনপির

সৌর বিদ্যুৎ প্রসারে বিতরণ কোম্পানিগুলোকে দোষারোপ