বাংলাদেশে দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন ব্যাহত হচ্ছে এবং সমতাভিত্তিক সমাজ ও টেকসই উন্নয়ন অর্জন সম্ভব হচ্ছে না বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্নীতি নারীদের সুযোগ ও অধিকার বঞ্চনার অন্যতম প্রধান কারণ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ আহ্বান জানায়। টিআইবি অনলাইন নির্যাতন ও সহিংসতা থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্রিয়তা বৃদ্ধির আহ্বান জানায়।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, নারী অধিকার সুরক্ষায় দুর্নীতি প্রতিরোধের কার্যক্রম জোরদার করতে হবে, যাতে সমতা ও উন্নয়ন নিশ্চিত হয়।













