বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২৩, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকা: বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই দেশের ভবিষ্যৎকে করেছে অতি চমৎকার— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত কৌশলগত। দুই পাশে দুই মহাশক্তি—ভারত ও চীন। তারা যত দ্রুত এগোবে, আমরাও তাদের সঙ্গেই এগিয়ে যাব। তাদের বাতাসেই আমরা উড়ব।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে বিস্তীর্ণ উপকূল ও মহাসাগর এক বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এতদিন আমরা তা ব্যবহার করতে জানিনি। এখনই সময়, এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার।”

হিমালয়ের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের উত্তরে জমে আছে শক্তির ভান্ডার—হাইড্রোপাওয়ার। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারলেই এই সম্পদ ব্যবহারের দ্বার খুলে যাবে।”

সর্বশেষ - সর্বশেষ