ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
মোদির বার্তায় উল্লেখ করা হয়, এই ফলাফল বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় যৌথভাবে কাজ করা যাবে।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।













