গ্রীস বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় এথেন্সে দলীয় কার্যালয়ে। সভাপতিত্ব করেন ফারুক মিয়া, পরিচালনায় আশরাফ উদ্দিন ঠাকুর টিপু। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল লতিফ জিহাদী ও লোকমান মাতুব্বর।
অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন বাকির হোসেন রাসেল, শাহ গিয়াস আল রিমন ও এস. আলম নিপু। বক্তব্য দেন ইঞ্জিনিয়ার চন্দন উদ্দীন চৌধুরী, জি.এম. মোখলেসুর রহমান, তাজুল ইসলাম, মিজানুর রহমান মুন্সী, হাফেজ আহমেদ, এস. আলম সাইদুল, টিপু সুলতান আনোয়ারসহ নেতারা।
উপস্থিত ছিলেন লিটন, কামাল, টিটু, নাসিরুল, মহিম, আলী আকবর, শফিক, হাজী ইসলাম, নান্নু মিয়া, ইউসুফ মিয়াজীসহ আরও অনেকে।















