বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রার্থনায় মগ্ন পুরো দেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন না এলেও চিকিৎসকেরা বলছেন, তিনি স্থিতিশীল আছেন।

গত ২৮ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। ফুসসুস ও হৃদযন্ত্রে সংক্রমণের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। ইতিমধ্যে দেশি-বিদেশী সমন্বিত মেডিক্যাল টিম তার অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা জানাচ্ছেন, তিনি ধীরে ধীরে রেসপন্স করছেন, তবে স্বাস্থ্যের প্যারামিটার ওঠানামা করছে। তাই তার অবস্থা এখনও সংকটাপন্ন।

এছাড়া গতকাল (বুধবার) রিচার্ড বিল নেতৃত্বাধীন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছে । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে চীনের ডা. চাই জিয়াংফাংয়ের  নেতৃত্বে মেডিকেল টিমটি এভারকেয়ার হাসপাতালে আসেন।জানা গেছে, এই মেডিকেল টিমটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন।

এদিকে দেশজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন আপমর জনতা। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিভিন্ন ধর্মের মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছেন। বিএনপি ও সাধারণ মানুষ গরু–ছাগল সদকা করছেন, রাতে তাহাজ্জুদে কায়েম থাকছেন, বিভিন্ন স্থানে চলেছে দোয়া মাহফিল।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন। তিনি তার পরিবারের সঙ্গে কথা বলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, আপোষহীন নেতৃত্বের জন্য বেগম খালেদা জিয়া জাতীয় আস্থা-আকাঙ্খা-গণতন্ত্র-মুক্তির প্রতীকে পরিণত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার দিকে পুরো জাতি তাকিয়ে আছে। তার সুস্থতা এখন জাতীয় আকাঙ্খা ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

২৭ এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা, তখনই কমতে পারে তাপপ্রবাহ

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে ফুটবল: তারেক রহমান

অধ্যাদেশ জারি: পৃথক হলো বিচার বিভাগ, গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়

বিগ ব্যাশে রিশাদের আগুন পরীক্ষা শুরু ১৬ ডিসেম্বর

জুনে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, মাসজুড়ে থাকতে পারে তাপপ্রবাহ

জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু, নতুন শনাক্ত ৪২

দুর্নীতি মামলায় রেহেনার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্নঃ বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

স্বাধীনতা দিবসে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা