রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

অভিযোগ আর অসন্তোষের জেরে এনসিপি ছাড়লেন রাকিবুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক রাকিবুল ইসলাম দলীয় আদর্শচ্যুতি ও নেতাদের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। রামগতির এই তরুণ নেতা ফেসবুকে জানান—গণ-অভ্যুত্থানের চেতনায় সংগঠন গড়ার প্রতিশ্রুতি দিলেও এনসিপি ব্যক্তিকেন্দ্রিক ও বিতর্কিত রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, দলের একটি অংশ ধর্মবিরোধী অবস্থান নিয়েছে, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি নেতাদের অপকর্ম ও বিদেশি এজেন্ডায় ঝুঁকে পড়া তাকে হতাশ করেছে।

রাকিব জানান, এসব কারণে প্রাথমিক সদস্যপদ ও কেন্দ্রীয় সংগঠকের পদ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ