মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিকেলের প্রবল বর্ষণে বুলাতান পাহাং, জালান তুন রাজাক ও ডব্লিউটিসি এলাকার সড়ক হাঁটু থেকে কোমর–সমান পানিতে তলিয়ে যায়।
ড্রেনেজ ব্যবস্থা দ্রুত পানি নামালেও শহরের ১৫টি স্পটে ৩৭০ জন কর্মী নজরদারিতে রয়েছে। পেটালিং জয়া ও গোমবাকসহ আরও কয়েকটি এলাকায় ফ্ল্যাশ ফ্লাড দেখা গেছে।
মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল ট্রপিক্যাল ঝড়ে এক সপ্তাহের বৃষ্টি–বন্যায় ইন্দোনেশিয়ায় ৩৩৬, থাইল্যান্ডে ১৭০ ও মালয়েশিয়ায় ২ জনসহ মোট মৃত্যু ছাড়িয়েছে পাঁচ শত। ক্ষতিগ্রস্ত ৪ মিলিয়নের বেশি মানুষ। শ্রীলঙ্কায় আরেক ঘূর্ণিঝড়ে নিহত ১৫৩।














