সিলেট টেস্টে ব্যাট–বল দুই বিভাগেই বাংলাদেশ দেখিয়েছে দাপুটে আধিপত্য।
মাহমুদুল হাসান জয়ের ১৭১, মুমিনুলের ৮২ ও শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে টাইগাররা ৫৮৭ রানের পাহাড় গড়ে ৩০১ রানের লিড নেয়। এটি সিলেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বোলিংয়েও একই দৃশ্য—হাসান মুরাদ, তাইজুল ও নাহিদ রানার ধারালো আক্রমণে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮৬ রানেই ৫ উইকেট হারায়।
ইনিংস পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরও ২১৫ রান। চতুর্থ দিনে বাকি ৫ উইকেট তুলে নিয়ে বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশ।















