সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আজ ঢাকার ৮ আসনে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার ঢাকার আটটি স্থানে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনি এলাকা সহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা ১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা ১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১টায় ঢাকা ৮ আসনের পীরজঙ্গী মাজার রোড, বেলা ২টায় ঢাকা ৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে জনসভা করবেন।

সূচি অনুযায়ী, বেলা ৩টায় ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, বিকাল ৪টায় ঢাকা ৪ আসনের জুরাইন শ্যামপুর রোড, বিকাল ৫টায় ঢাকা ৬ আসনের ধুপখোলা মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ৭ আসনের লালবাগ বালুর মাঠে বক্তব্য দেবেন তিনি। এর আগে রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি স্থানে জনসমাবেশে অংশ নেন তারেক রহমান।

সর্বশেষ - সর্বশেষ