বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে বিজয় বইমেলা, আয়োজন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
দেড় শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলাটি উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকসহ বিশিষ্ট সাহিত্যিকরা।
মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
প্রতিদিন বিজয় মঞ্চ ও নজরুল মঞ্চে থাকবে আলোচনা, যুক্তিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে পাঠক-দর্শনার্থীরা বই ও সংস্কৃতির উজ্জ্বল মিলনমেলায় অংশ নিতে পারবেন।














